ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন"আমি ২ বছর আগেই বলেছিলাম,আওয়ামীলীগের পতন হলে গুলিস্তানে মুজিব কোট কেনার কোন লোক থাকবে না। ৫ আগষ্টের পর এদেশে মুজিব কোট পড়ার মতো লোক পাওয়া যাচ্ছে না।মুজিব কোট এখন পাগলেও নেয়না। ছাত্র আন্দোলনে শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্ন পুরণের জন্য ও নতুন স্বাধীনতাকে রক্ষা করতে নতুন রাজনীতি প্রয়োজন,নতুন নেতৃত্ব প্রয়োজন এবং নতুন সংস্কৃতি প্রয়োজন।এদেশের মানুষ রাজনীতি দ্বারা বার বার প্রতারিত হয়েছে।তাই জনগন এখন নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত।নতুন নেতৃত্ব আসলে এদেশে শেখ হাসিনার মতো আর কোন দানবের সৃষ্টি হবে না।
শনিবার(পহেলা ফেব্রুয়ারী) বিকেলে সোনারগাঁ পৌরসভা মাঠে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এ মন্তব্য করেন।
গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি'র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান,একেএম সাইদুজ্জামান,উলফত কবির সহ দলীয় নেতাকর্মীরা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)