ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে আরাফাত রহমান কোকো'র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় শহরের থানা রোড থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান মুজিব সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্তরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সংক্ষিপ্ত আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া আগামীকাল শুক্রবার ( ২৪ জানুয়ারি) বিকালে শহরের থানা রোডস্থ পৌর মার্কেটে জেলা বিএনপি'র কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...
নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...
নিউজ ডেস্ক : শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা...
নিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়...

মন্তব্য (০)