• গণমাধ্যম

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আহত সাংবাদিককের কেটে ফেলা হলো দুটি পা!

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে মিজানুর রহমান মিলন নামের এক সাংবাদিকের পায়ে ওপর দিয়ে ট্রাক চলে গেছে।ঘটনাস্থলেই  দুপা বিচ্ছিন্ন হয়।আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা রেফার্ড করেন।

সে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি।

গত ২০ জানুয়ারি দিবাগত রাতে জেলার কালিগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে ফেরার সময় রাত ২.১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিজানুর  রহমান মিলন কালিগঞ্জ উপজেলায় জরুরি একটি কাজে গিয়েছিলেন।ফেরার পথে আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরিত দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। অপরদিক থেকে আসা আর একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই  দুপা বিচ্ছিন্ন হয় তার।স্থানীয়রা অটোরিকশা করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যানা।সেখানে নিয়ে গেলে অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে  সেখানে তার দুটি পায়ে কেটে ফেলতে হয় । বর্তমান তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। 

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo