• রাজনীতি

সালথায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত ১০

  • রাজনীতি

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সাথে যুবদল নেতা হাসান আশরাফের বিরোধ চলছিল। শুক্রবার রাতে স্থানীয় নকুলহাটি বাজার থেকে নাসিরের সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের সমর্থকরা। এরই জেরে শনিবার সন্ধ্যায় নকুলহাটি বাজার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আখের আলী, মজিবর সরদার, জাহাঙ্গীর, আলমগীর ও রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা নাসির মাতুব্বর জানান, কোনো কারণ ছাড়াই শুক্রবার রাতে আমার সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের লোকজন। এ নিয়ে আজকে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।

যুবদল নেতা হাসান আশরাফ জানান, আমি এলাকায় ছিলাম না। তবে মারামারি আমার লোকজনের সাথে মারামারি হয়েছে বলে শুনেছি।  

এ বিষয়ে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে আমিসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

 

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo