• গণমাধ্যম

বর্ণাঢ্য আয়োজনে উলিপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) প্রেসক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

 প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমির সভাপতিত্বে ও সহ-সভাপতি সহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোশারফ হোসেন, বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, লেখক ও ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত, দপ্তর সম্পাদক নুরজ্জামান সরকার, সদস্য নুরবক্ত মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo