ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে তিনি নিজের গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন।
কাতারের আমিরের পাঠানো রাজকীয় ‘এয়ার অ্যাম্বুলেন্স’-এ উন্নত চিকিৎসার জন্য রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। তিনি প্রথমে কাতারের রাজধানীর দোহা বিমানবন্দরে যাবেন। সেখান থেকে যাবেন লন্ডনে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘লন্ডন ক্লিনিক’-এ খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)