ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ সুপার কাপটা একপ্রকার পিএসজির নিজস্ব সম্পত্তিই বলা যায়। গতকাল মোনাকোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এই শিরোপা ঘরে তুলেছে প্যারিসিয়ানরা।
২০২২ কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য।
তবে অতিরিক্ত সময়ে ফাবিয়ান রুইজের অ্যাসিস্টে উসমান দেম্বেলের করা গোলে জয় পায় পিএসজি।
এ নিয়ে ১৩তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপ জিতলো ফরাসি জায়ান্টরা। আর শেষ ১২ বছরে এটি তাদের ১১তম শিরোপা।
গতবারও পিএসজি লিগ রানার্সআপ মোনাকোকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ টানা দুইবার পিএসজির কাছে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের।
স্পোর্টস ডেস্ক : জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ...
নিউজ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। দ্বি...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

মন্তব্য (০)