• রাজনীতি

গোষ্ঠী এবং দলের স্বার্থ না দেখে আগামীর প্রজন্মের স্বার্থ দেখতে হবেঃ সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ শিক্ষার মান বৃদ্ধি করতে, গোষ্ঠী ও দলের স্বার্থ না দেখে আগামীর প্রজন্মের স্বার্থ দেখার তাগিদ জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

এসময় তিনি আরও বলেন, তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে। আমরা চাই তারা আরো বড় পরিসরে কাজ করুক। এখানে এক হাজারের মতো শিশু শিক্ষার্থী আছে। তারা আগামী ২০ বছরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক হাজার সেক্টরে কাজ করবে। তারা যতটা ভালো করবে, তেঁতুলিয়া, পঞ্চগড় ততটা ভালো করবে। তথা বাংলাদেশ ততটা ভালো করবে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিটিউক্যালস এর সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২'শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র হিসেবে হুডি উপহার দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে আজিজনগর ব্রাইড স্টার পাঠাগারের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের যুগ্মসচিব ও পরিচালক আবু জাফর, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মণ্জু মোল্লা, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রণ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন দলের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo