• রাজনীতি

দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে এদিন বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বেলা সাড়ে ১১টায় মির্জা ফখরুল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।

রিজভী জানান, দেশে ফিরে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করছেন। তাকে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন বিএনপির নেতারা বিদায় জানিয়েছেন। তিনি সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছাবেন।

গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল।  

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo