প্রতীকী ছবি
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পঞ্চগড়ের এডিসির (শিক্ষা) জীপগাড়ির ধাক্কায় নিহত হয় মোটরসাইকেল চালক হাফেজ নাজমুল ইসলাম। সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারের ফয়সাল ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলামের বাড়ি উত্তর বড়ভিটা দলবাড়ী এলাকায়। তিনি বাজেডুমুরিয়া জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফেজ নাজমুল ইসলাম মোটরসাইকেলে তেল নেয়ার উদ্দেশ্যে ফয়সাল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে চেয়েছিল। কিন্তু সেই সময়ে পঞ্চগড় জেলা প্রশাসন লেখা একটি জীপগাড়ি এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় হাফেজ নাজমুল।
কিশোরগঞ্জ থানা ওসি জানায়, দূর্ঘটনার বিষয়টি সত্য। স্থানীয়রা বসে মিমাংসা করে গাড়ি ছেড়ে দিয়েছে এবং মরদেহ দাফনের জন্য পরিবার নিয়ে গেছে।
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

মন্তব্য (০)