• সমগ্র বাংলা

বড়পুকুরিয়া খনিতে ২ মাসের জন্য কয়লা উত্তোলন বন্ধ  

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে ৩০ নভেম্বর শনিবার থেকে দুমাসের জন্য কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে নতুন ফেসে যন্ত্রপাতি সরিয়ে ফেব্রুয়ারী থেকে আবারো কয়লা উত্তোলনের আশা করছেন সংশ্লিষ্টা। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার মত পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে ইয়াডে।

সংশ্লিষ্টরা জানান, গেল আগস্ট মাস থেকে খনির ১৪১৪ নম্বর ফেইজ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী উত্তোলন যোগ্য কয়লা তোলা শেষে  নতুন আরেকটি ১৩০৫ নম্বর ফেইজে যন্ত্রপাতি সরিয়ে নিতে মাস দুয়েক সময় লাগবে। একারনে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।  শনিবার সকাল থেকে সাময়িক ভাবে দুমাসের জন্য সময়ের জন্য কয়লা  কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক জানান, ১৪১৪ নম্বর ফেইজ থেকে গেল ৩ মাসে ৪ লাখ ৬৪ হাজার মেট্রিক। টন কয়লা উত্তোলন করা হয়েছে।  যন্ত্রপাতি সরিয়ে ১৩০৫ নম্বর ফেইজে প্রতিস্হাপন শেষে দুমাস পরে প্রায় ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের আশা করছেন তারা।

উত্তোলিত কয়লা পুরোটাই সরবরাহ করা হবে  ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে ইয়াডে মজুদ রাখা হয়েছে ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন কয়লা।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo