• সমগ্র বাংলা

ভাতিজার দাফনে যাবার সময় সড়ক দুর্ঘটনায় চাচা নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ ভাতিজার নামাজে জানাজা দাফন কাজে যাবার সময় দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় হোসেন আলী নামক এক ব্যক্তি নিহত হয়েছে। ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায়  আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালকসহ আরো তিনজন।

নিহত হোসেন আলী (৬৫) কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।

বোচাগঞ্জ থানার উপ পরিদর্শক কামাল হোসেন জানান,  ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা এলাকায় বসবাসকারি ভায়েস্তার নামাজে জানাজা এবং দাফন কাজে অংশ নিতে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে ইজিবাইকে চড়ে যাচ্ছিলেন চাচা হোসেন আলীসহ অন্যান্য স্বজনরা। বোচাগঞ্জের বড় সুলতানপুরে কবর স্হানের পাশে ইজিবাইটি নিয়ন্ত্রন হারিয়ে কাঠাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্হলে হোসেন আলী নিহত হন। আহত ইজিবাইক চালকসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় কবলিত হওয়ার কারন জানা যায়নি।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo