• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নওগাঁয় যমজ এক বোনের মৃত্যু কথা শুনে অপর বোনের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে লক্ষী রাণী (৬৫) নামের যমজ এক বোনের মৃত্যু কথা শুনে সরস্বতী রাণী (৬৫) নামের অপর যমজ বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটে শনিবার ভোরে নওগাঁর মহাদেবপুরে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত যমজ দুই বোন লক্ষী রাণী ও সরস্বতী রাণী উপজেলার সরস্বতীপুর সরকার পাড়ায় মৃত সংকর সরকারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষী রাণী ও সরস্বতী রাণীরা চার বোন। তারা সকলেই বাবার বাড়িতে থাকে।

এরমধ্যে লক্ষী রাণী দীর্ঘদিন থেকে হার্টের অসুখে ভুগছিল। আজ ভোরের দিকে লক্ষী রাণীর মৃত্যু হয়। হঠাৎ করে লক্ষী রাণীর মৃত্যুর কথা শুনে তার যমজ বোন সরস্বতী রাণী বলে “এক সাথে দুনিয়ায় এসেছিলাম আর তুই আমাকে ছেড়ে চলে গেলি ” বলেই সে মাটিতে ঢলে পড়ে যায় এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। নিহত যমজ দুই বোনের প্রতিবেশী ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনি সরকার বলেন, তাদের বিয়ের পর তারা চার বোন স্বামীকে নিয়ে এখানেই থাকতো। আজ একসাথে তাদের দুই যমজ বোনের মৃত্যুতে আমরা শোকাহত। 

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo