• সমগ্র বাংলা

সিয়ামের খাওয়া হলো না মায়ের রান্না

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরো: রংপুর নগরীর গনেশপুর এলাকার বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের পরে হত্যা করা হয়েছে।এমন অভিযোগ মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে।এঘটনায় সহপাটিদের মাঝে শোকের মাতম  ও কান্নার আহজারি । রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ বলছেন, এ ঘটনায় এক শিক্ষক ও ছাত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  বলৎকার ও হত্যার অভিযোগ এনে শিশুটির বাবা রংপুর মোট্রপলিটন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে তথ্য পা্ওয়া গেছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সিয়াম রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫ নম্বর বালারহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুজরুক ঝালাই এলাকার ভুট্টা মিয়ার ছেলে।

দুই ভাইয়ের মধ্যে সিয়ামই বড়।  সিয়ামকে হত্যা করা হয়েছে বলে দাবি করে তার বাবা ভুট্টু মিয়া বলেন 'বৃহস্পতিবার দুপুরে সিয়ামের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। সে শুক্রবার সকালে ছুটি নিয়ে বাড়িতে আসবে। এ জন্য তার মা মাংস কিনে রেখেছিলেন। কিন্তু সিয়াম লাশ হয়ে বাড়ি ফিরল।  তার আর মায়ের হাতে মাংস রান্না খাওয়া হলো না। আজ মায়ের হাতে মাংস রান্না খেত সিয়াম।

চলতি বছরের ৭ নভেম্বর সিয়াম ওই মাদ্রাসায় ভর্তি হয়।গত বৃস্পতিবার মাগরিবের নামাজের সময় অন্যান্য শিক্ষার্থীরা নামাজ পড়তে এলেও সিয়াম আসেনি। খোঁজা খুঁজির পরে রাত ৯ টার দিকে মাদ্রসার তৃতীয় তলার একটি কক্ষে সিয়ামের মরদেহ দেখতে পাওয়া যায়।  পরে পুলিশকে খবর দিলে থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে বলৎকারের পর হত্যা করা হয়েছে। তবে এই ঘটনার তদন্ত করছে পিবিআই ও পুলিশ।এঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান নামে এক শিক্ষক ও মোকলেছ নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।  মাদ্রাসার সম্পাদক সাইফুল ইসলাম বলেন এমন ঘৃণ্য কাজের সাথে যারা জড়িত তাদের দ্রুত শাস্তি দাবি করছি।এ ঘটনায় যারা জড়িত অপরাধি ছাড় না পায়।

একজন শিক্ষক তার মাদ্রাসার শিশু শিক্ষাথীকে হত্যা করে এটা মেনে নেওয়া যায় না।   রংপুর মেট্রোপটিন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন,এঘটনায় সিয়ামের বাবা মনোয়ার হোসেন ভুট্টু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতারকরা হয়েছে।এ ঘটনায় আর যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo