• সমগ্র বাংলা

গাজীপুরে ফোমের গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নিচতলায় ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১১টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন,  আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুদামের মালিক জানিয়েছেন, আগুনে বেশ কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেষা মোহাম্মদ উল্ল্যাহ কমপ্লেক্স নামের বহুতল ভবনের নিচ তলায় বিথি ফোম অ্যান্ড ম্যাট্রেসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

 

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo