• সমগ্র বাংলা

নড়াইলে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: "জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন" স্লোগানে নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেমাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর ( বুধবার) বেলা সাড়ে ১০ টায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কারিগরি  প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন নড়াইল  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ  আবুল বাশার আল মামুন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন,

ডাঃ মোঃ আব্দুর রশিদ।

প্রবন্ধ উপস্থাপনা করেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তারা  নেশা ছেড়ে কলম ধরে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo