• সমগ্র বাংলা

শার্শায় বিএনপি’র সমাবেশে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সমাবেশে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মূমুরমূহু বোমার বিষ্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা এদিন বিকেল ৩টায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। শত্রুতা মূলক প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়।

গতকাল সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজন বিরাজ করছিল। এ কারণে সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপ, বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। এ সময় তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। একই সাথে অন্তত ১২টি ককটেল বোমার বিস্ফোরণ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এঘটনায় দু’গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছে।
মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের আহতরা হলেন, আল মামুন বাবলু (৪৮), আব্দুল আজিজ (৫৫), আব্দুল হামিদ (৩৬) ও আসাদুল ইসলাম (৩০)। এবং আবুল হাসান জহির গ্রুপের আহতরা হলেন, নাসির (৪৫), আবু বক্কর (৪০), হাফিজুর রহমান (৪৮) ও আরিফ (৩২)। আহতদেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo