• সমগ্র বাংলা

আড়াইহাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৬

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

এর আগে রোববার বিকেলে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি তালিকায় নাম না থাকাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ছিল সোমবার। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। বিকেল তিনটার দিকে ফাইনাল খেলা শুরু হলে শ্রীনিবাসদী মাঠ দর্শকের কানায় কানায় ভরপুর হয়ে ওঠে। নির্ধারত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে শ্রীনিবাসদী একাদশ সালমদীর জালে এক গোল প্রবেশ করে। এতে এক গোলে এগিয়ে যায় শ্রীনিবাসদী। এরপর সালমদীর সমর্থকদের কয়েকজন দর্শক মাঠের প্রবেশ করে রেফারীর পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। খেলার কল্যান্দী গ্রামের স্বেচ্ছাসেবক দল সালমদীর সমর্থকদের তাদের মাঠের বাইরে যাওয়ার কথা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় মুহুর্তের মধ্যে সালমদীর সমর্থকদের মধ্যে উত্তেজিত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সামলদীর সমর্থকরা মাঠের ভিতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এ খবর পৌঁছালে তাদের লোকজন দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে ব্যাপক আকারে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন (৩৮), শামিম মিয়া (৪৫), শাহেন শাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেন (৩০)সহ অন্তত ১৬ জন আহত হয়।

তবে, এই ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে ওসি এনায়েত হোসেন বলেন, ‘অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo