ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বে-সরকারি উন্নয়ন সংস্থা আশার বিএম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের ডানা পার্কে তিনটি ব্যাচে জেলার ৬০জন ম্যানেজারদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। এসএমএপি প্রকল্পভুক্ত জেলায় টিএসএস পরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত সভায় আশার নওগাঁর ডিস্ট্রিক্ট ম্যানেজার টি এম আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আবু খালেদ রাজু, আশার কৃষি বিভাগের সিনিয়র রিজনাল ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিনের প্রমুখ।
এসময় ম্যানেজারদের কৃষি বিষয়ে প্রশিক্ষণ এবং বিভিন্ন তথ্য প্রদান করা হয়। সেই তথ্যগুলো মাঠ পর্যায়ে আশার সদস্যদের মাঝে পৌছে দিয়ে প্রতিটি বাড়ির উঠান কিংবা পরিত্যাক্ত জায়গায় ফসল চাষে গৃহিণীদের উদ্বুদ্ধ করার প্রতি তাগিদ প্রদান করা হয়।
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

মন্তব্য (০)