• সমগ্র বাংলা

শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী পোষাক শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যার পানিতে ডুবে ফরিদা বেগম (৪৪) নামে এক নারী পোষাক শ্রমিক নিহত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাতে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও ফুলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদীর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত ফরিদা বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুমুরতিয়া গ্রামের মোক্তার মোল্লা মেয়ে। বিধবা ফরিদা কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে বসবাস করে পাশের পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ওসি জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সকালে থানায় একটি অপমৃত্যু মামলা (নং ৭৪) হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে অফিস ছুটির পর পোষাক কারখানার নিজস্ব ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে ফরিদা বেগম মূলগাঁও ফিরছিলেন। এ সময় ফুলেশ্বরী প্রাণ ঘাট সংলগ্ন এলাকায় পৌঁছে ট্রলার ঘাটে ভেড়ার সময় হঠাৎ শীতলক্ষ্যা নদীতে পড়ে পানিতে তলিয়ে যায় ফরিদা। তাৎক্ষণিক স্থানীয়রা সহ ট্রলারে থাকা সহকর্মীরা নদীতে নেমে তার সন্ধান করে। একপর্যায়ে তার দেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo