• সমগ্র বাংলা

ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হয়ে যাবে দেশটাকে সঠিক পথে নিতে না পারলেঃ শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হয়ে যাবে দেশটাকে সঠিক পথে নিতে না পারলে ২৪ এর ছাত্র জনতা আন্দোলন ও ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরা যে প্রাণ দিয়েছে তা ব্যর্থ হয়ে যাবে, যদি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে দেশটাকে সঠিক পথে নিতে না পারে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের সবারই দায়িত্ব শেখ হাসিনা যেভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেই জায়গা থেকে সঠিকভাবে সঠিক জায়গায় দেশকে ফিরিয়ে আনা।

"রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ও জনসম্পৃক্তি কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার ( ২২ শে নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিএনপি, ফরিদপুর বিভাগ আয়োজিত প্রস্তুতি সভায় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপি'র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা। 

যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপি'র সদস্য সচিব  গোলাম মোস্তফা মিরাজসহ ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার  বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটের শীর্ষ ৫ জন নেতার অংশগ্রহণে আগামী ৭ ডিসেম্বর কর্মশালা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo