ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জোর দাবি জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের যেসব দোসর রয়েছেন, তাদের অবিলম্বে অপসারণ করে সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসাতে হবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জ আয়োজিত যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, যারা মাঝেমধ্যে উঁকিঝুঁকি মারার চেষ্টা করছেন তাদের বলব, আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না। তাই উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন।
প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি চট করে দেশে ঢুকে পড়বেন। এ কথা পাগলও বিশ্বাস করে না। সরকারের প্রত্যেকটি বাহিনীসহ হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, যুবলীগ হাতে থাকার পরও যে মহিলা নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়, তিনি আবারও দেশে আসবেন; এটা হতে পারে না।
তিনি বলেন, “আমাদের নেতা শহিদ মতিউর রহমান নিজামী, শহিদ আলী আহসান মুজাহিদসহ অনেকের ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু কেউ পালানোর চিন্তা করে নাই। আমাদের নেতা মীর কাশেম আলী ছিলেন আমেরিকায়। উনি তখন জানতেন তাকেও মামলার আসামি করা হবে। তবুও উনি বীরের মতো দেশে আসেন।
উনারা এজন্য পালান নাই, তারা জানেন তারা কোনো অপরাধ করেন নাই।” ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- জামায়াতের ইসলামীর যুব বিভাগ ও সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন প্রমুখ।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)