প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী এলাকায় ইয়াসমিন আক্তার নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার(২০ নভেম্বর) সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা এসআই অমর চন্দ্র বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মায়ের সাথে অভিমান করে ইয়াসমিন আক্তার (১৬) নিজবাড়ীতে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা এসআই অমর চন্দ্র বিশ্বাস জানান, সন্ধ্যা ৬টার দিকে উখিয়া থানার ডিউটি অফিসারের মাধ্যমে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

মন্তব্য (০)