ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক মোহাম্মদ তুষার আলী (২৬) মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।তুষার আলী ঈশ্বরদী পৌর এলাকার ইসলামপুর পূর্বপাড়া (ভূতেরগাড়ি) গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, তুষার আলী এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অগ্রগামী ছিলেন।
তিনি হিউম্যান এইড ব্লাড ডোনার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নীতি নির্ধারণী পরিষদের সদস্য ছিলেন।গত ৮/৯ দিন পূর্বে তুষারের শরীরে জ্বর আসে। এরপর ক্রমাগত জ্বরের মাত্রা বৃদ্ধি হতে থাকলে ঈশ্বরদীতে তার ডেঙ্গু পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৫ দিন চিকিৎসার পর সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)