• সমগ্র বাংলা

নড়াইলে অতি ক্ষুদ্র ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নারীসহ ১৬ জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ২০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবারবার (১৮ মে) নভেম্বর শহরের আলাদাতপুর একটি গেস্ট হাউজ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লীড ব্যাংক পূবালী ব্যাংকের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ মোঃ সামসু্দ্দোর সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা, বিশেষ  অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নড়াইলের উপ-মহাব্যবস্থাপক মহিতোষ সরকার। 

জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান, পূবালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ মুনসুর আহমেদ সহ অনেকে। বক্তারা, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজশর্তে ও কোনরকম হয়রানী ছাড়াই ঋণ প্রদানের অনুরোধ জানান। সমাবেশে জেলার সকল ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo