• লিড নিউজ
  • রাজনীতি

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট থানায় করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মো. কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ কর্মকর্তা বলেন, রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা আছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

কামরুল ইসলাম ঢাকা-২ আসনের একাধিকবারের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে প্রধানত দায়ী করা হয়। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির শতাধিক কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। বাকিরা কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ দেশেই আত্মগোপনে আছেন। কামরুল ইসলামও গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। 

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo