ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মৃত্যুর সাড়ে তিনমাস পর আদালতের নির্দেশে কবর থেকে বাবুল মিয়া নামে বিএনপি নেতার লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার(১৮ নভেম্বর)দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। মামলার এজাহারে অনুযায়ী, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সচেতন নাগরিক হিসেবে অংশ নেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া।
ওইদিন সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বাবুল মিয়াকে কালীবাড়ি বাজার থেকে তুলে নিয়ে দুপ্তারা ঈদগাহ মাঠে হত্যা করা হয়। পরে এ ঘটনায় গত ২২ আগস্ট হত্যা মামলা করেছেন ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি কায়সার হাসনাত আবদুল্লাহসহ ১৩১ আসামির নাম উল্লেখ করা হয়।
এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাদীর আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আবেদন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মানুনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)