• সমগ্র বাংলা

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ২৪ ঘন্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। হেমায়েতপুরের পর এবার পাবনা শহরের বড় ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।রবিবার (১৭ নভেম্বর) রাতে পাবনা বড় ব্রিজ এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তুষার (২৫) পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরের ওরিন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন।

পুর্ব শত্রুতার জেরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo