• সমগ্র বাংলা

কালিয়াকৈরে যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকা থেকে নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত নিতেন্দ্র চন্দ্র দাস সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে।

রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজিবুর হোসেন বলেন, ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন নিতেন্দ্র চন্দ্র দাস। কোনো কারণে তিনি শনিবার রাতে গাজীপুর আসেন। আজ রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo