• সমগ্র বাংলা

তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক সকল মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ সমবেশ করেছে তারাব পৌর বিএনপি।বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ সভার আয়োজন করা হয়।

তারাবো পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, আমিনুল ইসলামসহ পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,দেশের বর্তমান অরাজকতা বন্ধ কীতে হলে অনতিবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি দেশের দায়িত্ব নিলে দেশের সাধারণ মানুষ শান্তি পাবে। রূপগঞ্জের কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ,লুটতরাজ,নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্যমুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo