• সমগ্র বাংলা

জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। মোঃ আল আমিনকে জেলা আহবায়ক ও এইচকে হীরাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি প্রকাশ করে সংগঠনটি। বুধবার ১৩ নভেম্বর জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে সকল উপজেলা ও পৌর শাখা কমিটির আহবায়ক সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,সহ সাংগঠনিক সম্পাদক এর মতামত গ্রহন পূর্বক যৌথ স্বাক্ষরে অনুমোদন করে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

কুড়িগ্রাম জিয়া মঞ্চ জেলা আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে আছেন মোঃ মাহমুদুল হাসান,যুগ্ম আহবায়ক ইমন মোঃ ইমরান,বিপ্লব সরকার,মাসুদ রানা বাবু,আলমগীর হোসেন,সেকেন্দার লিমন,ফরিদ হাসান,ইসলাম গণি মিঠু,রবিউল ইসলাম রাজু,লাল মিয়া,আলামিন বাবু ও মোঃ খোকন মিয়া।অনান্য সদস্যরা হলেন,রোকনুজ্জামান রোকন,সাজেদুল ইসলাম সাজ্জাদ,সুজন আহমেদ,মুন্না হাসান,ফজলু, মাসুম খানসহ প্রমুখ। জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি অনুমোদন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও  বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল। 

জিয়া ম‌ঞ্চ কু‌ড়িগ্রাম জেলার ক‌মি‌টির আহবায়ক মোঃ আল আমিন বলেন, জিয়া মঞ্চ কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি প্রকাশ করায় উক্ত কমি‌টির নেতৃবৃন্দ- বিএন‌পির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী বেগম খা‌লেদা জিয়া ও বিএন‌পি'র ভার প্রাপ্ত চেয়ারম‌্যান, ‌দেশনায়ক তা‌রেক রহমান সহ, কু‌ড়িগ্রা‌মের কৃ‌তিসন্তান বিএন‌পির সি‌ঃ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী ও বিএন‌পি'র চেয়ারপার্সনের উপ‌দেষ্টা সদস‌্য তাসভীর উল ইসলাম এবং  রংপুর বিভাগীয় বিএন‌পির সহ-সাংগঠ‌নিক আব্দুল খা‌লেক এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় ক‌মিটির সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফ‌য়েজ উল্ল‌্যাহ্ ইকবাল ভাই সহ সকলের প্রতি কুড়িগ্রাম জেলা জিয়া মঞ্চ আহবায়ক কমিটির পক্ষ থেকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রছি।আগামীতে দেশ ও দলের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত আছি বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo