ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর বিএনপি'র আয়োজনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ই নভেম্বর) বিকেলে বাখুন্ডা এলাকায় শরীফ আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মত বিনিময় সভা হয়। গেরদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো. শওকত খান, ছরোয়ার কাজী, শহীদুল ইসলাম মেম্বার, এলাহী মিয়া, শহীদুল হক টুটুল, জাকারিয়া খান প্রমুখ। এ সময় মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু জানান, বিগত ১৬ বছর পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ।
এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে জীবনের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। জনগণের কাছে অন্তবর্তী সরকারের আস্থা টিকিয়ে রাখতে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবি জানান তিনি।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

মন্তব্য (০)