• সমগ্র বাংলা

চাটমোহরে নতুন ইউএনও মুসা নাসের চৌধুরীর যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মুসা নাসের চৌধুরী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি বিদায়ী ইউএনও মোঃ রেদুয়ানুল হালিমের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। রেদুয়ানুল হালিমকে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গত ১০ নভেম্বর তাকে এই বদলীর আদেশ দেয়া হয়।

তার পরিবর্তে মুসা নাসের চৌধুরীকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রেদুয়ানুল হালিম ২০২৩ সালের ২০ জুলাই ইউএনও হিসেবে চাটমোহরে যোগদান করেছিলেন। সে হিসেবে তিনি চাটমোহরে ১৬ মাস দায়িত্ব পালন করলেন। রেদুয়ানুল হালিমের বাড়ি নেত্রকোনা জেলায়।

আর মুসা নাসের চৌধুরীর বাড়ি গাইবান্ধা জেলায়। এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় দায়িত্ব গ্রহণ করার পরপরই চাটমোহর প্রিন্সিপাল এসোসিয়েশন ও কয়েকটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয়কে বিদায় ও বরণ সংবর্ধনা দেওয়া হয়।

প্রিন্সিপাল এসোসিয়েশনের সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে ও অধ্যক্ষ রেজাউল করিম হেলালের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও রেদুয়ানুল হালিম, নবাগত ইউএনও মুসা নাসের চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল হক মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, হাফিজুর রহমান, জাকির হোসেন, প্রেসক্লাবের সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo