• সমগ্র বাংলা

সাধারণের আস্থার প্রতীক,ফরিদপুরে গড়ে উঠেছে জনতার বাজার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সব ধরনের ক্রেতাদের আস্থার প্রতীক ‌ হয়ে উঠেছে জনতার বাজার। প্রতি সপ্তাহে  শনিবার ও বুধবার  এ বাজার বসছে। শহরের ঝিলটুলীতে অবস্থিত স্পিং হিল হাসপাতালের পাশে অস্থায়ী এই জনতার বাজার কে কেন্দ্র করে সকাল থেকেই ‌ জমে উঠে বেচাকেনা। 

সরেজমিনে বুধবার ( ১৩ ই নভেম্বর)  খোঁজ নিয়ে দেখা যায়, ‌ মধ্যবিত্ত -নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ছাড়াও সব ধরনের লোকজনই এখানে ভিড় করছেন। মূলত বিভিন্ন শাকসবজি এবং  তরকারি কিছুটা কম দামে পাবার আশায় ছুটে আসেন জনগন এখানে। তাছাড়া এখানকার পণ্যগুলো সরাসরি কৃষকের কাছ থেকেই সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে বেশ কয়েকজন ক্রেতারা জানান,  এখানে প্রতি শনিবার ও বুধবার জনতার বাজার বসে। আর সেখান থেকে সদাই করার উদ্দেশ্যে ‌ তারা এখানে  আসছেন। 

তারা আরো জানান, বাজার থেকে কম মূল্যে এবং মানসম্মত পণ্য পাওয়া যায় এখানে। 

এ ব্যাপারে  বাজারের আয়োজকরা জানান, জনতার বাজার জনগণের প্রত্যাশা পূরণে এখন পর্যন্ত সফল হয়েছে। বেচাকেনা ভালো হওয়ায় তারাও অনেকটা আশাবাদী। ভবিষ্যতে এই বাজারটি আরো ভালো করবে । এতে সাধারণ লোকের অর্থের সাশ্রয় হবে, পাশাপাশি এখান থেকে মানসম্মত এবং তাজা শাকসবজি ক্রেতাদের হাতে তুলে দেয়াই তাদের প্রধান লক্ষ্য। তারা আরো জানান,  তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

 

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo