ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে মনসিক ও দৈহিক প্রতিবন্ধি বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১১ টায় পৌর শহরের সাঈদ - ইউসুফ মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে মানসিক ও দৈহিক প্রতিবন্ধি বিভিন্ন ধরণের প্যারালাইসিস ও ব্যাথার চিকিৎসা সেবার সেমিনারের পাশাপাশি দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের এ আয়োজন করা। উক্ত সেমিনারে
ইউসুফ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক যক্ষা ও হাঁপানি রোগ বিশেষজ্ঞ ডাঃ লায়লা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ফারুক এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মোস্তাক আহমেদ অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভৈরব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা, নরসেংদী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মুহিত, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাঃ রাশেদ মিয়া, - সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। উক্ত সেমিনার অনুষ্ঠিতে সঞ্চালনা করেন, হাসপাতালের ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ নাজিম উদ্দীন। উক্ত সেমিনারে প্রধান অতিথি 'র বক্তব্যে ডাঃ মোঃ ফারুক বলেন, একজন প্রতিবন্ধী ছেলে বা মেয়ে এখন আর সমাজের বোঝা নয়। সঠিক চিকিৎসা সহযোগিতা পেলে সেও সমাজ সংসারে জন্য ভালো অবদান রাখতে পারে। এসময়, কিছু সংখ্যক প্রতিবন্ধি শিশু তার শিক্ষা ও ভবিষ্যত জীবন সম্পর্কে নানা পরিকল্পনা তুলে ধরেন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

মন্তব্য (০)