• সমগ্র বাংলা

বগুড়ায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার: নেপথ্যে জমি নিয়ে বিরোধের জের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আবুল কালাম (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত কালাম শাহজাহানপুরের আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকার মৃত ছইম উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, উপজেলার রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা ঘরে স্বামীকে না পেয়ে খুঁজতে বের হন। এ সময় বাড়ির উঠানে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায়  স্বামীকে পড়ে থাকতে দেখেন। পরে তার আহাজারিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।

পরিবার ও প্রতিবেশীদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম। তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহত কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo