• সমগ্র বাংলা

নাগেশ্বরীতে সাবেক কাউন্সিলের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে আবু তালেব (৪৬) নামের এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আব্দুল হাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও ঋণগ্রস্থ ছিলেন এবং তার নামে একটি চেকের মামলা ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরকম নানা কারণে মানসিক চাপে রাতে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo