• সমগ্র বাংলা

চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ করেছে ফেরি কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে শতাধিক পণ্যবাহী গাড়ির চালক-হেলপাররা ভোগান্তির স্বীকার হচ্ছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে নাব্যসংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন বিআইডব্লিউটিএর ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারও চলাচল শুরু করবে ফেরি।

জানা যায়, ফেরি বন্ধ থাকায় গত দুদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষায় রয়েছে। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে।ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদীখননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্যসংকটের কারণে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন ব্রহ্মপুত্র নদে ড্রেজিং কাজ শেষ হলে এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারও এই রুটে ফেরি চলাচল করবে।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo