ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন"স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছে।তাই এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির কোন বিকল্প নাই।
শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁ সম্ভুপুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে নবী নগর এলাকায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এ মন্তব্য করেন।
সম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম,কাচঁপর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি,সাধারণ সম্পাদক মোমেন খান, সহ দলীয় নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)