• সমগ্র বাংলা

ফরিদপুরে প্রাইভেটকারের মধ্যে থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুরে একটি বাড়িতে ঘরের  সামনে রাখা  প্রাইভেটকার এর মধ্য থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে।বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে লাস্টে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। ওই যুবকের নাম মো. শফিক ব্যপারী (২৩)।

সে মৃগী দক্ষিণপাড়া মো. কুদ্দুস বেপারীর পুত্র। ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান,  ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের মধ্যে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে মালিকের নিকট থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় তার খোঁজে ওই প্রাইভেটকার এর কাছে আসলে ঢেকে রাখা গাড়ির ভেতরেই তার লাশ পাওয়া যায়। তিনি জানান, বুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

১

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

২

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

  • company_logo