• সমগ্র বাংলা

বদলগাছীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁর প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বিজয়স্তম্ভ চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে চারমাথা পার্টি অফিসে গিয়ে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি  ফজলে হুদা বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সিনিয়র  সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সহসভাপতি  ফিরোজ আলম, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও রেজানুর রহমান স্যান্ডুসহ উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo