প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের মো. কামালের পুত্র পলাশ (১৭) ও একই গ্রামের আসাদের পুত্র রিয়াদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন জানান, দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)