ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা-নগরকান্দা, ফরিদপুর-২ দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আটঘর বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠন।
রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সাড়ুকদিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর সহ আরো অনেকে।
বক্তারা এসময় শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)