ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবজি ব্যবসায়ীর নাম মো. হারুন মিয়া। এসময় ছিনতাইকারীরা সবজি ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ী হারুন মিয়া বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এঘটনায় আহত মো. হারুন মিয়া বাদি হয়ে রোববার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মো. হারুন মিয়া বারদী বাজারে সবজি ব্যবসা করে থাকেন। তিনি প্রতিদিন ভোরে রূপগঞ্জের গাউছিয়া থেকে সবজি পাইকারী দরে ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন।
শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে সবজি কেনার জন্য অটোরিক্সাযোগে গাউছিয়া যাচ্ছিলেন। পথে জামপুরের পাকুন্ডা ব্রীজ এলাকায় পৌছানোর পর ৪-৫জনের একটি দল পিকআপযোগে এসে তার অটোরিক্সা গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা থেকে পাকুন্ডা ব্রীজ পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ পর্যন্ত ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)