• সমগ্র বাংলা

ফরিদপুরে ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার (৩ ই নভেম্বর)  বেলা ১১টায় সদর উপজেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড় থেকে দাবি আদায়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরচত্বরে গিয়ে শেষ হয়। 

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান,  প্রথম দিকে ফরিদপুর পৌরসভায় ইজিবাইক লাইসেন্স ফি ৯শ ৭৫ টাকা ছিল। বিগত হাসিনা সরকারের আমলে সেই লাইসেন্স ফি ২ হাজার ৯শ ৭৫ টাকা করা হয়। যা ইজিচালক মালিক শ্রমিকদের জন্য পরিশোধ করা খুব কষ্ট দায়ক। তাই পূর্বের ন্যায় লাইসেন্সের নবায়ন ফি নির্ধারণের দাবি জানায় তারা। পরে ইজিবাইক মালিক-শ্রমিকের পক্ষ থেকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo