• সমগ্র বাংলা

রাণীনগরে ওলামাদের মানববন্ধন-প্রতিবাদ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীরের আগমনের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে উপজেলার ওলামারা। এমন কর্মসূচি পালন করে উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা ও ইমাম ওলামা মাসায়েখগণ। আগামী ৫নভেম্বর উপজেলার চকাদিন শাহপাড়া গ্রামে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীর ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীনের আগমনের বিরুদ্ধে এমন মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে চকাদিন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মো: আব্দুর রউফের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, চকাদিন মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক, রাতোয়াল মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মাওলানা গোলাম মুর্তজা, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা মোজাফ্ধসঢ়;ফর হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মাওলানা, ইমাম ও তৌহিদী জনতারা কর্মসূচিতে অংশ্রগহণ করেন।

এসময় বক্তারা বলেন দেশের কতিপয় নামধারী ভন্ডপীরদের কারণে আজ ইসলাম নামক শান্তির ধর্ম নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অন্যতম ভন্ডপীর হচ্ছেন ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীন। এই উপজেলায় এমন ভন্ডপীরের আগমন ঘটলে ইসলাম নিয়ে নতুন বিতর্কের মাধ্যমে ওলামাদের সঙ্গে সাধারণ মুসলমানদের বিভেদের সৃষ্টি হবে।

তাই এই উপজেলায় এমন ভন্ডপীরদের আগমন উপজেলাবাসী চান না। আমরা এমন বিতর্কিত ও ভন্ডপীরদের আগমন বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। যদি এই ভন্ডপীরদের আগমন বন্ধ করা না হয় তাহলে ওইদিন আমরা রাজপথে নেমে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

তিস্তায় কমছে পানি, বাড়ছে ভাঙন: ঝুঁকিতে দ্বিতীয় সেতু, রক্ষ...

রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

  • company_logo