• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর খালের ভিতর মিললো বৃদ্ধের মরদেহ 

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুুরের ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে সারোয়ার শিকদার(৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ  উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

শনিবার (০২ অক্টোবর) সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে পাঁচকুল মাদ্রাসার সামনে খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ  দেখতে পেয়ে  পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি  উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করে। জানা যায়, নিখোঁজ বৃদ্ধের বাড়ি চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামে। সে ওই গ্রামের  মৃত জমির সিকদারের পুত্র। 

এ বিষয়ে নিখোঁজ সারোয়ার সিকদারের মেয়ে শারমিন আক্তার  জানান, আমার বাবা মাদকাসক্ত ছিল এবং মানসিক ও শারীরিক ভাবে খুব দুর্বল ছিলেন । গত ৩১ অক্টোবর রাত আটটার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। আমরা আত্মীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন এলাকায় অনেক  খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও  পাওয়া যায়নি। আজ শনিবার সকালে পাঁচকুল মাদ্রাসার সামনে খালে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ  দেখে স্থানীয়রা। পরে ভাঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি  উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান জানান, সরোয়ার শিকদারের মরদেহ খাল থেকে উদ্ধার করেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি। 

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...

image

তিস্তায় কমছে পানি, বাড়ছে ভাঙন: ঝুঁকিতে দ্বিতীয় সেতু, রক্ষ...

রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

  • company_logo