ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে গাজীপুরস্থ বিএনপি নেতৃবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির প্রবীণ নেতা রবিউল আউয়াল সাইফুল।
তার সভাপতিত্বে অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। বক্তারা অনতিবিলম্বে সাবেক প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার পথে বাধ্য হবেন। মানববন্ধনে গাজীপুরে বসবাসরত নেত্রকোণার বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

মন্তব্য (০)