• রাজনীতি

ময়মনসিংহ মহানগর জামায়াতের নব-নির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলনে নব-নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ নভেম্বর)  ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরে মোমেনশাহী (ডিএস) কামিল মাদরাসায় ময়মনসিংহ মহানগরীর  রুকন সম্মেলনে নব-নিবর্বচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে মহানগর সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ মহানগরীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।

ড. সামীউল হক ফারুকী নব-নির্বাচিত আমীর হিসেবে মাওলানা কামরুল আহসান এমরুল- কে শপথ পাঠ করান। উপস্থিত সকলের প্রতি দাওয়াতী কাজের মাধ্যমে সংগঠন করার আহবান জানান।মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের এই দায়িত্বশীল নির্বাচন প্রক্রিয়া খুবই সুষ্ঠু সুন্দর । খুব স্বচ্ছভাবে রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমীর নির্বাচন করা হয়।

মহানগর আমীরকে আমরা সব সময় সাংগঠনিক কাজে সহযোগিতা করবো। আমারা সকল পেশাজীবী সংগঠন সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ।  সবাই মিলে এই অঞ্চলের মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।রুকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,  ময়মনসিংহ মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, সাংগঠনিক থানা শাখার আমীর ও সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo