প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথিমধ্যে ছিনতাইকারীরা পথরোধ করে তার গলা ও থুতনিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতাবস্থায় জাফর উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, দুই ছিনতাইকারীর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন পুলিশ হেফাজতে রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

মন্তব্য (০)